নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ শহর রণক্ষেত্র পুলিশের দফায় দফায় সংঘর্ষ আহত ২০ 
টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ / নারায়ণগঞ্জ শহর রণক্ষেত্র পুলিশের দফায় দফায় সংঘর্ষ আহত ২০ 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়নগঞ্জে কোটা আন্দোলনের বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে।দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ। বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। দুপুর সাড়ে বারটা থেকে সংঘর্ঘ শুরু হয়ে দুপুর সোয়া একটা পর্যন্ত চলছে।

চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত রনক্ষেত্রে পরিনত হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।নারায়ণগঞ্জে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।সকাল থেকে ঢাকা- নারায়ণগঞ্জ সড়ক ও চট্টগ্রাম মহাসড়কে সকল ধর‌নের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রো‌ডের জালকু‌ড়ি ও সা‌ইবোর্ড এলাকায় বি‌জি‌বি মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে কোটা বিরোধী শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ।

এসময় ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আন্দোলনকারীরা জড়ো হয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে চাষাঢ়া ও দুই নং রেলগেট এলাকায় রেল সড়কে অবস্থান নেয়। এসময় শহরের মার্কেটগুলোতে গিয়ে দোকান বন্ধ করতে অনুরোধ করছে শিক্ষার্থীরা।এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ের শিমরাইল মোড় ও সানারপাড় এলাকায় সড়ক অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...