নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে শান্তির সমাবেশে আ.লীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ 
হামলা / বন্দরে শান্তির সমাবেশে আ.লীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে অহিদুজ্জামান অহিদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (৩ আগষ্ট) সকালে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহত আওয়ামীলীগ নেতার নাম নাছিরউদ্দিন।

তিনি ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। হামলাকারীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদের অনুসারী বলে ভুক্তভোগীর অভিযোগ। ভুক্তভোগী নাসিরউদ্দিন গনমাধ্যমকে জানান, বিএনপি- জামায়াত নৈরাজ্যের বিরুদ্ধে পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার দুপুরে আওয়ামীলীগের উদ্যেগে মদনপুরে শান্তির সমাবেশ যোগদান করি। ওই সময় মঞ্চে বসে থাকাবস্থায় পদবি বিহীন ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মিলে আমার ওপর অর্তকিত হামলা চালায়। পরে অন্যান্য আওয়ামীলীগের নেতারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে হামলাকারি অহিদুজ্জামান অহিদকে এনে আমার কাছে ক্ষমা চাইয়ে মিমাংসা করে দেন। অহিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের সমালোচনা করায় আমার ওপর হামলা চালায় অহিদ ও তার সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা অহিদের সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...