নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাট
হামলা / বন্দরে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ গত ৫ই আগষ্ট সোমবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডস্থ বন্দর শাহীমসজিদ খালপাড় এলাকায় বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মিয়ার বসতবাড়িতে ব্যাপক ভাঙ্গচুর ও তার পুত্র দৈনিক সংবাদ চর্চা পত্রিকার সাংবাদিক শেখ আরিফের অফিস কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চরমুনাই গ্রুপের নুরহোসেন বাহিনী বিরুদ্ধে । ৫ দিন আত্বগোপনে থেকে পৈশাচিক হামলা ও ভাঙ্গচুরের ঘটনার কথা গনমাধ্যমকে জানায় মুক্তিযোদ্ধা পরিবার।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে শেখ হাসিনা সরকারের বিরোদ্ধে গনঅভ্যুথ্যানের ডাক দিলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। আর সেই সুযোগে চরমুনাই সসমর্থিত ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ সসভাপতি নুরহোসেনের নেতৃত্বে বুলবুল,কালুসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রসহ বন্দর শাহীমসজিদ এলাকার বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের বসত বাড়িতে গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে পৈশাচিক হামলা ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা বাড়ির ৪টি সিসি ক্যামেরা,দুটি কম্পিউটার,দুটি ট্যাব,দুটি এলইডি টিভি,একটি ল্যাবটব,৪ ভরি স্বর্নালংকার,নগদ ৫০ হাজার টাকা,পসপোর্ট,আলমারি,এয়ারড্রপ,বৈদ্যুতিক চুলা,রাইস কুকার,ঘড়ি,দুটি ফ্রিজসহ নানা গুরুত্বপূর্ণ জিনিস লুটপাট ও ব্যাপক ভাঙ্গচুর করে। এছাড়াও এর আগে নুর হোসেনের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের বড় ছেলে সাংবাদিক শেখ আরিফের অফিসে আগুন দেওয়া হয়। এমন হামলা হওয়ার আশংকা টের পেয়ে বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবার জীবন বাচাতে অন্যত্র আত্বগোপনে চলে যায়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার পরিবার সুত্র জানায় ,ছাত্র আন্দোলনের গনঅভ্যথ্যানে শেখ হাসিনা সরকার পতনের পর পরই চারিদিকে হামলা ও নাশকতা শুরু হয়। তখন আমাদের বাড়িতে হামলা হবে এমন আশংকায় আমার পিতা বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার পরিবারের সবাইকে জীবন বাচাতে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। এরপরই হামলা হয়। আমার অফিসে অগ্নিসংযোগ করে। অপরাধ আমার পরিবারের লোক আ’লীগ করে।
এ ব্যাপারে বীরমুক্তিযোদ্ধা পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে গনমাধ্যম কর্মীদের কাছে সহায়তা কামনা করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...