নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   চলমান পরিস্থিতি নিয়ে ডিসি এসপির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাত
চলমান পরিস্থিতি নিয়ে / চলমান পরিস্থিতি নিয়ে ডিসি এসপির সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ চলমান পরিস্থিতি নিয়ে ডিসি ও এসপির সাথে সাক্ষাত করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী। আজ ১২ আগস্ট সোমবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে ডিসি ও এসপির সাথে সাক্ষাত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,

জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। জেলা সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মুহা. ওমর ফারুক ও মাওলানা হাবীবুল্লাহ হাবিব প্রমুখ নেতৃবৃন্দ। এসপি-ডিসি মহোদয়ের সাথে সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা ৪০টি মন্দিরে পাহাড়ার দায়িত্ব পালন করছেন।

তাছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে, এলাকায় ডাকাত ও লুটপাট বন্ধের জন্য সারা রাত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। তাছাড়াও প্রশাসনকে যেকোন সময় সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আগামী ১৬ আগস্ট জেলা ও মহানগর এর উদ্যোগে শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...