নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দর উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ব্যবসায়ীর ইট ভাটায় তালা
জবরদখল / বন্দর উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ব্যবসায়ীর ইট ভাটায় তালা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ইট ভাটা দখলের অভিযোগ উঠেছে ওসমান পরিবারের ঘনিষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এমনকি মোটা অংকের অর্থ না দিলে ওই ইট ভাটার মালিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মাটি খেকো সিন্ডিকেটের সন্ত্রাসীরা।এ ঘটনায় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যাবসায়ী।৬ আগস্ট (সোমবার) বেলা ১১ টার দিকে বন্দর উপজেলার ফনকুন এলাকায় আলহাজ্ব চান মিয়ার ইটভাটায় তালা লাগানোর ঘটনা ঘটেছে।একইসাথে মালিক পক্ষের শ্রমিক কর্মচারীদের বেড় করে দিয়ে সমস্ত হিসাবের ডকুমেন্ট পুরিয়ে দিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা।

ভুক্তভোগী ব্যাবসায়ী আলহাজ্ব চান মিয়া জানান, গত ৫ বছর ধরে ডি,পেপার ইন্ডাস্ট্রিজের মালিক দেলোয়ার চৌধুরীর ৬’শ শতাংশ জমি ভাড়া নিয়ে এবং নিজের ক্রয়কৃত ২’শ শতাংশ জমির ওপর ইট ভাটা পরিচালনা করে আসছেন।আগে থেকেই উপজেলার সবগুলো ইট ভাটা নিয়ন্ত্রণ করতেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন। এর আগে স্থানীয় সাবেক এমপি সাহেবের আশীর্বাদে মুছাপুর ইউনিয়ন পরিষদে ২ বার চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরদিনই ৬ আগস্ট বেলা ১১ টার দিকে ইট ভাটা মালিক সমিতির সভাপতি মাকসুদ হোসেনের নির্দেশে তার সহযোগী সেক্রেটারি পরিচয়ে স্থানীয় সুমনের নেতৃত্বে আদমজীর ফাহিম,তার মামা লিটনসহ ১০/১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার ইট ভাটা দখল করে এবং লোকজনকে বেড় করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়।

এসময় অফিসের ড্রয়ারে থাকা হিসাবের খাতা ও মুল্যবান ডকুমেন্ট পুরিয়ে দেয়।ভাটার মধ্যে ৭ লক্ষাধিক ইট ও কয়েক লাখ টাকার মাটি এবং মুল্যবান সরঞ্জামাদি আটক করে রাখা হয়েছে। খবর পেয়ে তিনি ইট ভাটায় গেলে সন্ত্রাসী বাহিনী তাকে ও তার ছেলে ভাটার পরিচালক মোরশেদ আলম মিরাজকে বিভিন্ন হুমকি দেয়।বাধ্য হয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কুড়িপাড়াস্থ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের বাসভবনে গিয়ে এ ঘটনা জানান।তিনি নুন্যতম সুরাহা না করে উল্টো তার পালিত সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বিভিন্ন ভয়ভীতি মূলক কথাবার্তা বলে।পরবর্তীতে উপায়ন্তর না পেয়ে রবিবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবী করেন তিনি।এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে সেক্রেটারি সুমন বলেন, নিরাপত্তার জন্য অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল।আজকে আর্মি ক্যাম্প থেকে আমাকে ফোন দেওয়ার পর তালা খুলে দিয়েছি। এ বিষয় জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ইট ভাটা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায় সমাধানের জন্য আমার কাছে এসেছিল। আমি তাদের মধ্যে মীমাংসার জন্য বলেছি।ওনারা সিদ্ধান্ত নিতে না পারলে আমার কাছে আসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দিয়েছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...