নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে ভিটি থেকে উচ্ছেদ করতে দুই বোনকে পিটিয়ে জখম
জবরদখল / বন্দরে ভিটি থেকে উচ্ছেদ করতে দুই বোনকে পিটিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরের মাহমুদনগর এলাকায় মরিয়ম বেগম(৬৫) ও বেঙ্গি বেগম(৬০) নামে দুই বোনকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস্যূ রাজা মিয়া ও তার সহযোগীরা। ১৮ আগষ্ট রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানায়। আহত মরিয়ম বেগমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহতের পারিবারিক সূত্র জানায়,মাহমুদনগর মুন্সিবাড়ি এলাকার জানে আলমের পুত্র রাজা মিয়ার সঙ্গে একই এলাকার মিলন মিয়ার স্ত্রী বেঙ্গি বেগম ও তার বোন মরিয়ম বেগমের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১৮ আগষ্ট সকালে রাজা মিয়া ও তার পুত্রসহ অন্যান্যরা মিলে নিরীহ ওই পরিবারটিকে জোরপূর্বক ভিটি থেকে উচ্ছেদ করতে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় প্রতিবাদ করলে হামলাকারীরা মরিয়ম বেগম ও তার বোন বেঙ্গি বেগমকে কাঠের ডাসা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে মরিয়ম বেগম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডাকা চিৎকার। পরে আশ পাশের লোকজন আহত মরিয়মকে ধরাধরি করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...