নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   নতুন ধারা কনজ্যুমার প্রডাক্টে দুর্বৃত্তদের হামলা ব্যাপক ভাংচুর লুটপাট ব্যাপক ক্ষতি
হামলা / নতুন ধারা কনজ্যুমার প্রডাক্টে দুর্বৃত্তদের হামলা ব্যাপক ভাংচুর লুটপাট ব্যাপক ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে নতুন ধারা কনজ্যুমার প্রডাক্টে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসী হামলার ঘটনার দীর্ঘ ১০ দিন পর এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক লিটন দে বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে মোল্লা বাবু, টিপু, সুমন ও ওয়াসিমসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের  বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত ৫ আগস্ট বিকেল ৫টায় বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান সানু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।


অভিযোগ সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাও  এলাকার সন্তোষ দে ছেলে লিটন দে পেশায় একজন ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার কল্যান্দী  বাসস্ট্যান্ডস্থ সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে সেখানে নতুন ধারা কনজ্যুমার প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পদত্যাগের দিন বিকেলে সোনাকান্দা এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে মোল্লা বাবু একই এলাকার সালামত উল্লাহ মিয়ার ছেলে টিপু,

সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে সুমন ও এনায়েতনগর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি  সন্ত্রাসী দল ধারালো অস্ত্র ও আগ্নেঅস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মেশিনারি জিনিসপত্র ব্যাপক ভাংচুর চালিয়ে ৫৮ বস্তা ডাউল, ২৮ বস্তা ছোলা ডাউল, ক্বারী মোশলা, টিস্যু পেপার,৪টি প্যাকেজিং মেশিন, ৪টি এসি, ১টি ড্রিপ ফ্রিজ, কাপ সিলার মেশিন ১টি, ৪টি ফ্যান, আলু কাটার মেশিনের ডাইস, এক সেট ল্যাব মেশিন,৪ র্কাটুন মগ, স্টোর রুমে থাকা বিভিন্ন মেশিনারিজ, কম্পিউটার, সিসি ক্যামেরা, মনিটর, প্রতিষ্ঠানে ক্যাশে থাকা নগদ ২২ হাজার টাকাসহ সর্বমোট ২৯ লাখ ৯৩ হাজার ৭’শ টাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়াও উল্লেখিত প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে জিম্মি করে ০১৯১৯৬৮৮২৪৯ নাম্বার বিকাশে  আরো নগদ ২৫ হাজার টাকা ও ০১৪০৭৭৪২৫৭৬ নাম্বার নগদে আরো ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক লিটন দে জানান, ভাই আমার সব শেষ হয়ে গেছে। আমি কোন রাজনীতি করিনা। ভাই আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ি রূপগঞ্জে।  আমি তিল তিল করে এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলেছি। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...