নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে আহত
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত ১৫ ই আগষ্ট সকালে সোনারগাঁ উপজেলার পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধু ফারজানা (৩৫) বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উক্ত অভিযোগ সূত্রে জানা যায় জমশেদ (৬০) পিতা – আঃ রহমান মুন্সি, তোফাজ্জল মাষ্টার (৬৫) , আনিছুর রহমান (৫৫) উভয় পিতা সাহেদালি ডাক্তার, গংদের সাথে ফারজানা বেগম (৩৫) স্বামী মোঃ সোহরাব উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫/০৮/২৪ইং তারিখ সকালে আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় বাদীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বাড়ি নির্মানের কাজ করার সময় বিবাদীরা জোরপূর্বক মিস্ত্রীদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং মারধর করিয়া বাড়ি নির্মানের কাজ বন্ধ করে দেয়। এ সময় গৃহবধু ফারজানা এগিয়ে আসিলে বিবাদীরা বাড়িতে একা পেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করিয়া পড়নের জামা কাপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে এবং এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি, লাথি মেরে রক্তাক্ত যখম সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা যখম করে।

ডাক চিৎকারে আমার স্বামীসহ আশেপাশের মানুষ আমাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভুক্তভোগী গৃহবধু ফারজানার স্বামী মোঃ সোহরাব উদ্দিন বলেন দীর্ঘদিন যাবৎ আমার সাথে জমশেদ,আঃ রহমান, তোফাজ্জল মাষ্টার এর সাথে জমি নিয়ে মামলা চলে আসছিল। মামলায় আমি রায় ডিগ্রী পেয়ে বাড়িতে কাজ শুরু করি। কিন্তু বিবাদী গন আমার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি ও তলপেটে লাথি মেরে পেটের ভিতর রক্তাক্ত জখম করে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে ১নং বিবাদী জমসেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি মারামারি করি নাই, উভয় পক্ষ মারামারি করছিল আমি তাদের ছুটাইতে গিয়ে আমার পিঠে আঘাত পেয়েছি।এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...