নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয় ও ক্যামেরাপার্সন জুলহাস আহত
সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয় ও ক্যামেরাপার্সন জুলহাস আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় এবং তার ক্যামেরাপার্সন জুলহাস সড়ক দুর্ঘটনায় গুরুতহ আহত হয়েছে। আজ শনিবার দুপুরে রূপগঞ্জে ইছাখাতি এলাকায় গাজী গোলাম দস্তগীর সেতুর পশ্চিম পাড়ে মোটর সাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই সাংবাদিক আহত হয়।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।  কর্তব্য চিকিৎসক ক্যামেরা পার্সন জুলহাসকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে এবং যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতে পাঠানো হয়।
আহত সাংবাদিক জুলহাস জানিয়েছে, পেশাগত কাজে যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় সহ ক্যামেরাপার্সন জুলহাস ইছাখালি যাচ্ছিল পথে গাজী গোলাম দস্তগীর সেতুর পশ্চিম পাড়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জয় ও জুলহাস গুরুতর আহত হয়। তাদের দু সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তবে দুজনের পায়ে আঘাত পায় বেশি।
এ বিষয়ে সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের সাথে কথা হলে সে কথা বলতে পারছিলনা। জয় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দুই সাংবাদিক গুরুতর আহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা দুই সাংবাদিকর আশু সুস্থ্যতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া কামনা করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...