নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফতুল্লা যুবদল ও ছাত্রদলের আলোচনা সভা দোয়া
প্রতিষ্ঠা বার্ষিকী / বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফতুল্লা যুবদল ও ছাত্রদলের আলোচনা সভা দোয়া
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের মাগফেরাত এবং বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানার মাসদাইর এলাকার চৌধুরী কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি।
এসময় মশিউর রহমান রনি বলেন, এই স্বেরাচারী শেখ হাসিনা সরকার শাসনকালে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা ঐ অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। এছাড়াও সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি। মশিউর রহমান রনি আরও বলেন, এই স্বেরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের দোসররা যারা অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলো আমরা তাদের সেই অবৈধ অস্ত্র উদ্ধারের আহবান জানাচ্ছি। বর্তমানে দেশে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আমাদের দলে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই নেই।
তিনি আরও বলেন, শেখ মুজিব ৭১ এর ২৫ মার্চ পালিয়ে গিয়েছিলেন পাকিস্তান। তার মতোই শেখ হাসিনাও পালালেন ভারতে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। দেশে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক আওয়ামী লীগ নেতা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে।
এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদ তালুকদার সেলিম, জেলা মহিলা দলের সহ-সভাপতি রুজিনা আক্তার, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল খালেক টিপু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা ও এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...