নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শিক্ষকদের গালমন্দ | বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলের  বাড়িতে হামলা আহত-৩
হামলা / শিক্ষকদের গালমন্দ | বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলের  বাড়িতে হামলা আহত-৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের গালমন্দ করার ঘটনার প্রতিবাদ করার জের ধরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে প্রবাস ফেরৎ পিটু বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ১৮ লাখ টাকা মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে  স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। ওই সময় হামলাকারীদের বাধা প্রদান করতে গিয়ে বৃদ্ধা মহিলাসহ একই পরিবারের ৩ জন মারাত্মক ভাবে জখম হয়। আহতরা হলো সেলিনা বেগম (৮২) সোহেল (৪৭) ও প্রবাস ফেরৎ পিটু (৪৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ঘটনায় আহত প্রবাস ফেরৎ পিটু বাদী হয়ে গত ১৪ আগস্ট রাতে সন্ত্রাসী নব্য বিএনপি কর্মী সজীব ও সাহেদসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত ৬ আগস্ট দুপুর ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দীস্থ নয়ানগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।  এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর উপজেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা  ও বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার  কল্যান্দীস্থ পিয়ার লতিফ সত্তার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম পিয়ার জাহানের ছেলে প্রবাস ফেরৎ পিটু সাথে একই এলাকার রমজান মিয়ার ছেলে স্থানীয় সন্ত্রাসী ও নব্য বিএনপি কর্মী সজিব ও একই এলাকার মনির হোসেন মিয়ার ছেলে সাহেদ গংদের সাথে দীর্ঘ দিন ধরে  পূর্ব শত্রুতা চলছিল। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের কারনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ওই সুযোগে স্থানীয় সন্ত্রাসী সজীব তার পিতা রমজান একই এলাকার মনির হোসেনের  ছেলে শাহেদ, মোশারফ মিয়ার ছেলে রতনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে  প্রবাস ফেরত পিটুর বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে  নগদ টাকা ও স্বর্ণলংকার সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় হামলাকারীদের  বাধা দিতে গিয়ে মা ছেলেসহ তিনজন আহত হয়।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, পল্টিবাজ রমজান মিয়া ও তার ছেলে সজিব আওয়ামীলীগ সরকারের শাসন আমলে ছাত্রলীগ নেতা খান মাসুদের সাথে সখ্যতা তৈরি করে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ করে। এ ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ ড্রেজারসহ একের পর এক অপরাধ মূলক কর্মকান্ড ঘটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ৫ আগস্ট সরকার পতনের পর পরই রাতা রাতি জার্সি বদল করে নব্য বিএনপি কর্মী পরিচয়ে এলাকায় সন্ত্রাসী ককান্ড ঘটিয়ে কল্যান্দী ও নয়ানগর এলাকায় আতংক সৃষ্টি করে আসছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জেলা প্রশাসক, নবাগত পুলিশ সুপারসহ বন্দরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...