নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সাহিত্য   প্রকাশিত হল কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ কবিতা’র ত্রিপুরা সংস্করণ
প্রকাশিত হল কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ কবিতা’র ত্রিপুরা সংস্করণ
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে গত ২৪ মার্চ থেকে শুরু হওয়া পনের দিন ব্যাপী ৪১ তম আগরতলা বইমেলার আজ ছিল শেষ দিন। আগরতলা বইমেলার মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কবি শাহেদ কায়েসের কাব্যগ্রন্থ ‘স্বনির্বাচিত কবিতা’র ত্রিপুরা সংস্করণ। বইটি প্রকাশ করেছে আগরতলার একটি প্রকাশনা সংস্থা ‘নীহারিকা পাবলিশার্স’, বইটির প্রচ্ছদশিল্পী রাজীব দত্ত।
স্বনির্বাচিত কবিতা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের তিনটি ভিন্ন শহরের তিনটি ভিন্ন-ভিন্ন প্রকাশনী সংস্থা থেকে― ভারতের কোলকাতা থেকে ‘কবিতা আশ্রম’, ঢাকা থেকে ‘ভাষাচিত্র’ এবং আগরতলা থেকে ‘নীহারিকা’ বইটি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বই প্রকাশনা জগতে এর উদাহরণ আছে কি-না জানা নেই, তবে বাংলাদেশ ও ভারতের প্রকাশনা জগতে এটিই প্রথম উদ্যোগ। কবি শাহেদ কায়েস মনে করেন― “বই প্রকাশনায় এই ধরণের উদ্যোগ লেখক ও পাঠক উভয়ের জন্যই ভালো। এতে করে একটি বই খুব সহজেই ভিন্ন-ভিন্ন অঞ্চলের পাঠকের হাতে পৌঁছে যাবে। এছাড়াও এই ধরণের উদ্যোগ পাশাপাশি দু’টি দেশ― ভারত ও বাংলাদেশের মানুষকে আরোও কাছাকাছি আসতে সাহায্য করবে। দুই দেশের মাঝে যে মৈত্রীর বন্ধন আছে, তা আরোও সুদৃঢ় হবে।”
‘স্বনির্বাচিত কবিতা’ গ্রন্থটির প্রকাশক তীর্থঙ্কর দাস বলেন― ‘আমার দীর্ঘ দিনের একটি স্বপ্ন ছিল একই বই একই সময়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে প্রকাশ করার। ‘স্বনির্বাচিত কবিতা’ গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে আমার সেই স্বপ্নের বাস্তবায়ন হল। আমার সেই স্বপ্ন-প্রজেক্টের এটিই প্রথম বই। এর পরেও আমি ভারত ও বাংলাদেশ থেকে আরও দু’জন লেখকের বই প্রকাশ করেছি।
নীহারিকার এই স্বপ্ন যাত্রা অব্যাহত থাকবে।
কবি সংহিতা সিনহা’র সঞ্চালনায় ‘নীহারিকা’র দশবছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন নীহারিকা পাবলিশার্সের স্বত্বাধিকারী তীর্থঙ্কর দাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থশঙ্কর দে, বাংলাদেশের কবি শাহেদ কায়েস, ‘আজকের ফরিয়াদ’ পত্রিকার সম্পাদক শ্রী শানিত দেবরায়, বিশিষ্ট লেখক অরিন্দম নাথ এবং রোম্বাস, ক্যালিফোর্নিয়ার ডিরেক্টর শ্রীমতি অপর্ণা গাঙ্গুলি। ‘স্বনির্বাচিত কবিতা’ গ্রন্থটি ছাড়াও বইমেলায়  ‘নীহারিকা পাবলিশার্স’ থেকে প্রকাশিত ত্রিপুরার লেখকদের বইয়ের পাঠ উন্মোচন করেন অতিথিরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১