নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে – ওয়ালিউর রহমান
ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে – ওয়ালিউর রহমান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সোনারগাঁও প্রতিবেদকঃ কষ্টার্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে। মাদকসহ নানাবিধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বুুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল উপরি উক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা স্বাধীন ছিলাম না বললে কি অন্যায় হবে। অবশ্যই বলতে হয় গত ৪ থেকে ৫ আগষ্ট আমরা এয়ারপোর্টে দেখেছি দৌড়া দৌড়ি করে প্লেনে উঠেছে। এরা কারা ছিল ?। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কি অন্য দেশের কোনো সৈন্য সামন্ত আসতে পারে। তাহলে আমরা কি সত্যিকারে স্বাধীন ছিলাম। তারপর আয়নাঘরের মতো আয়নাঘর হয়েছে। যেখানে আপনি দেখেছেন আজমী সাহেবের মতো লোক যখন বেরিয়ে এসেছে। ১০ বছর ওনার স্ত্রী অপেক্ষা করে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কি দুঃখ্যজনক ঘটনা। এরকম অনেক অনেক দূর্ঘটনা, হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ৪ তারিখে (৪ আগষ্ট) মনে করতে পারিনি যে ৫ তারিখে (৫ আগষ্ট) শেখ হাসিনা পলায়ন করবে। কিন্তু সেই ঘটনা ঘটে গেছে, কিভাবে ঘটেছে ?। আল্লাহ রাব্বুল আলামীনের যদি বাংলাদেশের প্রতি সু-দৃষ্টি না থাকতো তাহলে এটা হতো না। কাদের মাধ্যমে হয়েছে ?। ছাত্র জনতার মাধ্যমে হয়েছে।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আওলাদ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা কৃষক দলের সাবেক আহবায়ক মনির মল্লিক, সোনারগাঁও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভুইয়া, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মিজানুর রহমান, মাওলানা আহমদ তানভীর, যুবদল নেতা আবু সাঈদ, সাবেক ছাত্রদল নেতা মোঃ সুমন, আনিছুর রহমান, মোঃ জাহিদ, যুবদল নেতা মহসিন, মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সালাহ উদ্দিন মোল্লা প্রমূখ।
এস এম ওয়ালিউর রহমান আপেল আরও বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, একে অপরে উপর চড়াও হওয়া, যিনি অন্যায় করেনি তার বিরুদ্ধে কেস দিয়ে (মামলা দায়ের করে), নানাবিধ ভাবে মানুষকে পেরেসানি ও হয়রানি করলেও কি এ কষ্টার্জিত স্বাধীনতার কোনো মূল্য থাকবে। সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...