নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   জুলাই বিপ্লব হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরচারের বিরুদ্ধে – গাজী আতাউর
গন সমাবেশ / জুলাই বিপ্লব হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরচারের বিরুদ্ধে – গাজী আতাউর
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪ নং ওয়ার্ডে গন সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় নাসিক ১৪ নং ওয়ার্ডে এ গন সমাবেশ ২৪ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪ নং  সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ মাজিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ আমির হোসেন এর সঞ্চালনায় উক্ত গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এদেশে বারবার শুধু ক্ষমতার পালা বদল হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি ছিলো একটিই। আর তাহলো মানব রচিত আইন ও শাসন ব্যবস্থা। এই কারণে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুর্নীতিবাজ। স্বাধীনতার স্বাদ থেকে জনগণ হয়েছে বঞ্চিত। আর জনগণকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে বারবার। সম্প্রতি জুলাই বিপ্লবও হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরচারের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, শত শত ছাত্র-জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন। বিদায় হয়েছে রক্তচোষা মানবতা বিরোধী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার স্বাদ নেওয়ার পথকে সুগম করেছেন। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে জাতি হিসেবে আমাদেরকে চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতেও স্বৈরাচারী শাসকের আগমন হবে। দুর্নীতি-দুঃশাসন শুরু হবে। দেশ অকার্যকর হবে। জনগণের জানমালের নিরাপত্তায় বিগ্নতা সৃষ্টি হবে। আমরা এমনটি হতে দিতে পারি না।এই বিপ্লবকে অবশ্যই কাজে লাগাতে হবে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই চায়।
প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মাহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম তার বক্তব্যে বলেন, গত জুলাই থেকে শুরু করে আগষ্টের ৫ তারিখ পর্যন্ত আওয়ামী ফেসিষ্ট ও আওয়ামী লীগ যে হত্যা যোগ্য চালিয়েছে তা স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারকেও হার মানিয়েছে যারা এই হত্যা যোগ্য চালিয়েছে বা যারা পিছন থেকে ইন্দন দিয়েছে প্রতেকের বিচার বাংলার মাটিতে হবে।
উক্ত গন সমাবেশে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর  শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সংগ্রামী সহ-সভাপতি মোহাম্মাদ আরিফ উল্লাহ জাদরান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইম হুসাইন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪ নং ওয়ার্ড এর দায়িত্বশীলবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...