নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী
র‍্যালী / জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি উদ্যাগে বর্ণাঢ্য  র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় উৎসব মুখর পরিবেশে  বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে  র‍্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে  র‍্যালীটি সমাপ্ত করা হয়।

র‍্যালীতে প্রধান অতিথি বক্তব্যে  নারায়নগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে আমরা বিএনপি করি। বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানাসহ সকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ফ্যাসিসবাদী সরকার ১৬ বছর ধরে অবৈধ ভাবে এ দেশকে শাসন করেছে। আমরা  এ দেশে একটি  অবাধ সুষ্ঠু নির্বাচন চাই।
বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহাম্মেদের  সভাপতিত্বে  র‍্যালী পূর্বে সংক্ষিপ্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু।
র‍্যালীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন ও সদর থানা বিএনপি সভাপতি মো: মাসুদ রানা প্রমুখ। বন্দর থানা বিএনপি নেতা নাসির উল্লাহ টিপু সঞ্চালনায় জাতীয় বিল্পব ও সংহতি দিবস  বর্ণাঢ্য  র‍্যালীতে ওই সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন,  সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী,  ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ আহাম্মেদ, বিএনপি নেতা বাদল, ফারুক, চুন্ন, জিল্লুর রহমান, মনির পাঠান, ফারুক, ফরহাদ, রিপন, কালু, সহিদ, মানিক,কায়কোবাদ, রকিব, হৃদয়, রুবেল, জয়সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...