নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   কোন সন্ত্রাস সন্ত্রাসী,লুটেরা চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না – এড. সাখাওয়াত
র‍্যালী / কোন সন্ত্রাস সন্ত্রাসী,লুটেরা চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না – এড. সাখাওয়াত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, যাদের বিএনপির সাথে সংশ্লিষ্টতা ছিল, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। আজকে সেই অবস্থা নাই। ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এখন সময় এসেছে শ্রমিক, ছাত্র, দেশপ্রেমিকদের যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে গড়ে তুলতে হবে।

এই দেশে বহুদলীয় গণতন্ত্র গড়তে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালিন সরকার গঠিত হয়েছে। এই সরকারের সকল বৈধ কার্যক্রমের সাথে আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু এই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, ছাত্র-জনতার রক্ত হাতে নিয়ে আজকে অনেক আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা বাংলাদেশে ঘুরে বেরাচ্ছে। যদিও শেখ হাসিনা ও তার কিছু নেতা পালিয়েছে। কিন্তু তাদের নেতাকর্মীরা দেশে অস্থিতীশীল করার চেষ্টা করছে। এই নারায়ণগঞ্জকে যারা অস্তিতিশীল করতে চায়। সেই বোরকা পড়া শামীম ওসমান প্রত্যেকটি সেক্টরকে নিজের কুক্ষিগত করে রেখে এই নারায়ণগঞ্জকে লুটে খেয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) চাষাড়া শহীদ মিনারে এক সমাবেশে এই কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালির পূর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, একটি দেশ গঠন করার জন্য শ্রমিকরাই সবচেয়ে বড় হাতিয়ার। তাদের পরিশ্রমে, রক্তের বিনিময়ে একটি দেশ অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারে। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হয়। পনের বছর ধরে এই শ্রমিক জনতা স্বৈরাচারী-ফ্যাস্টিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেক শ্রমিক ভাই রক্ত দিয়েছে। অনেক শ্রমিক নেতা মামলা খেয়ে জেলে থেকেছেন। অনেক শ্রমিকরা পনেরটি বছর ধরে স্বাভাবিকভাবে চলাচল করতেহ পারেন নাই। এই আওয়ামী লীগ নিজেদেরকে স্থপতি দাবি করলেও, ১৯৭১ সালে শেখ মুজিব আর্মিদের হাতে আত্মসমর্পণ করেছিল। আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হয়ে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ চলছিল, বিশ্বের দরবার তা তিনি প্রকাশ করেন। যুদ্ধের ঘোষণা দিয়েই জিয়াউর রহমান বসে থাকেন নি। প্রতক্ষ্যভাবে যুদ্ধে অংশগ্রহণ করে উনি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন।
ফুটপাথে যারা আছেন, যারা শ্রমিক ভাই তাদের সকলকে বলতে চাই, কোথাও থেকে একটি টাকা মহানগর বিএনপি চাঁদা নেয় নাই। কারও দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করি না। আমরা কাউকে হুমকি দেই না। এই সকল কাজ যারা করে, শ্রমিক দলের কাজ হলো এই লোকদের প্রতিহত করা। বিএনপির নামে কেউ যদি এই ধরণের কাজ করে, তবে তাদেরকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেব। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। যারা দলের নাম খারাপ করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। কোন সন্ত্রাস, সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না।
উক্ত সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...