নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে বাউন্ডারি দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ
দখল / আড়াইহাজারে বাউন্ডারি দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাউন্ডারি দেয়াল দিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় । এ বিষয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত কামাল উদ্দিন মোল্লার ছেলে ভুক্তভোগী মাসুদ  বাদী হয়ে শনিবার (২৩ নভেম্বর) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত নুরুল হকের  ছেলে আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দি মৌজার একাধিক দাগে ৪৫ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক হয়ে মাসুদ গং প্রায় ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন।  গত ১৭ নভেম্বর থেকে  আব্দুল্লাহ আল মামুন কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ওই জায়গার মাঝে বাউন্ডারি ওয়াল করে জবরদখলের চেষ্টা করছেন। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ভুক্তভোগী মাসুদ জানান,তাকে বিভিন্ন পন্থায়  প্রাণনাশের হুমকি প্রদান করছেন মামুন।
মাসুদ বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন। এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কারো জায়গা দখল করিনি আমি আমার জায়গার মাঝে বাউন্ডারি করতেছি। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান যেহেতু এটা জায়গা সংক্রান্ত ব্যাপার  উভয়পক্ষকে স্থানীয়ভাবে বা কোর্টের মাধ্যমে মীমাংসার কথা বলা হয়েছে এবং আইন-শৃঙ্খলা যাতে কোন বিঘ্ন না ঘটে সেদিকে আমরা দৃষ্টি রাখছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...