নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   পুলিশ সুপারের আশ্বাসে ৮ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলো ট্রাক শ্রমিকরা
শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদ / পুলিশ সুপারের আশ্বাসে ৮ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলো ট্রাক শ্রমিকরা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ট্রাক শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে ট্রাক ড্রাইভার মালিক সমিতির অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। গত ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের মন্ডল্পাড়ায় অবরোধকৃত সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। একই সাথে সড়কে এলোপাতাড়িভাবে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেন তারা। সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করে তারা।

জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেফতারকৃতের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা এবং যদি সে নির্দোষ হয় তাহলে তাকে বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
এর আগে সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেফতারের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন ট্রাক ড্রাইভার মালিক সমিতির নেতাকর্মীরা। এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করেন। এবং ভুয়া মামলায় শ্রমিক নেতা শামীমকে গ্রেফতার করার প্রতিবাদে এবং টিপুর নির্দেশে এ গ্রেফতার ও মামলায় তার নাম আসে বলে অভিযোগ করেন উপস্থিত শ্রমিকরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, পুলিশ সুপার তাদেরকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। ইতোমধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...