নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল
মশাল মিছিল / আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃআওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে মশাল মিছিল আওয়ামী লীগ ঘোষিত ফেব্রুয়ারীর কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা।

শনিবার (১লা ফেব্রুয়ারি) রাতে নগরীর চাষাড়া এলাকায় ছাত্রদল নেতা কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।কদম রসূল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে এসময় মশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত বলেন,

জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। কর্মসূচির নামে যদি কেউ আওয়ামী লীগকে আবারো রাজনীতি করার সুযোগ করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও আন্দোলন গড়ে তুলবে। এজন্য সময় এসেছে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রাজপথে থাকতে হবে।মশাল মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা মোঃ মাশরাফি, কাজী কর্নিয়া, মোঃ হামীম, মোঃ বিল্লাল ও মোঃ মোক্তার সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...