নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   আওয়ামীলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ
প্রতিবাদ / আওয়ামীলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামীলীগ ঘোষিত ফেব্রুয়ারির কর্মসূচির প্রতিবাদে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে শহরের নিতাইগঞ্জ নগরভবনের সামনে থেকে শুরু করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নিতাইগঞ্জ মোড় হয়ে পাইকপাড়া,

জল্লারপাড়া দিয়ে দেওভোগ পাক্কারোড় হয়ে দুই নং রেলগেট দিয়ে বিবি রোড় হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিবাদে নানা ধরনের শ্লোগান দেয় মহানগর বিএনপির নেতাকর্মীরা।মিছিল শেষে বক্তারা বলেন, সাধারন মানুষের সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতা–কর্মীরাও থাকবেন। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নসাৎ করতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।আর আওয়ামী লীগের যেকোন কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেয় তারা। তারা আরও বলেন, দেশবিরোধী খুনি শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও সতর্ক রয়েছে । খুনি শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা কোথাও কেউ করলে সাধারণ মানুষ প্রতিহত করবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর কৃষক দলের সভানেত্রী খন্দকার এনায়েত হক স্বপন, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, ইকবাল হোসেন, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...