নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   সাহিত্য   জন্মের পর থেকেই অসংখ্য প্রজাপতিকে লালন করে এসেছি চোখে..প্রজাপতি..।। আহমেদ বাবলু
জন্মের পর থেকেই অসংখ্য প্রজাপতিকে লালন করে এসেছি চোখে..প্রজাপতি..।। আহমেদ বাবলু
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ 

..প্রজাপতি..
…………………..আহমেদ বাবলু

তারপর আমার চোখ থেকে উড়ে যাওয়া প্রজাপতিতো

মাকে আশ্রয় করে একটু জিরিয়ে নিতে চায়

অনেক ক্লান্ত সে, পেরিয়ে এসেছে অনেক ভাঙাচোরা পথ
গায়ে অনিচ্ছায় জড়িয়েছে দূষিত নাগরিক হাওয়া।

তোমার প্রশ্রয় পেলে এ চোখে আরো কিছু প্রজাপতি আছে
যারা ভীত আর সন্ত্রস্ত! যারা শুধু মানুষের ক্রুরতা ছাড়া
নির্মমতা ছাড়া, দেখেনি কিছুই। তারাও তোমাকে ছুঁয়ে দেখবে বলে
অস্থির হয়ে উঠছে, আমি তাদের আরো কিছুটা সময়
নিবিড় পর্যবেক্ষণে থাকতে বলেছি।

জন্মের পর থেকেই অসংখ্য প্রজাপতিকে লালন করে এসেছি চোখে
আর বুকের খুপরি ঘরে। তারা অনেকেই পলাতক আজ।
মরে গেছে অনেকে। এবং নানাবিধ প্রতারণায় কোনো কোনো
প্রজাপতি, নিজেই নিজের হন্তারক হয়ে উঠেছিলো।

আমি বিমূঢ় হয়ে সবকিছু প্রত্যক্ষ করেছি।

আমার কয়েকটা ক্লান্ত প্রজাপতি তোমার কাছে আশ্রয় নেবে বলে
বাতাসে উড্ডীন। আমি গভীর উদ্বেগে তোমার দিকে তাকিয়ে আছি
তুমি কি উড়ে যাবে? তুমিও কি অসমাপ্ত গল্প? প্রজাপতি?

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১