নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পূর্বাচলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঝটিকা মিছিল / পূর্বাচলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

বুধবার রাত আনুমানিক সাড়ে বারোটায় মিছিলটি হয় বলে জানা যায়। এদিকে মিছিলটির একটি ভিডিও এখন টিভির হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, দু তিনজন ছাড়া প্রায় সবার মুখে মাক্স পড়া অবস্থায় দশ- বারো জনের একটি দল মিছিল করছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মিছিলটি করা হয়।

ঝটিকা মিছিলটিতে (তাদের ভাষায়) “আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” দিতে দেখা যায়। এসময় মিছিলটি রুপগঞ্জ থানার শেষ সীমানা ও ডিএমপি ঢাকার খিলখেত থানার মধ্যবর্তী স্হান মস্তুল বাসস্ট্যান্ড থেকে শুরু করে তিনশ’ফিট সড়কে এসে পূনরায় মস্তল গিয়ে শেষ করে তারা ঢাকায় চলে যায় বলে নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী।

তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এসময় তিনি ভূলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মিছিল হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...