নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক ব্যবসায় বাঁধা, হামলায় স্বামী স্ত্রীসহ ৩ জন আহত
হামলা / মাদক ব্যবসায় বাঁধা, হামলায় স্বামী স্ত্রীসহ ৩ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় স্বামী/স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে।  ওই সময় হামলাকারিরা  বাড়ি ঘর ভাংচুর চালিয়ে ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


সন্ত্রাসী হামলায় আহতরা হলো মাসুম (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩২) ও ভাগ্নে রাজু (২৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত রাজমিস্ত্রী মাসুম বাদী হয়ে গত শনিবার  (১৭মে) দুপুরে হামলাকারি মাদক ব্যবসায়ী সাগর, শরিফ, সেলিম ও শফিকুলসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (১৬ মে) বিকেল ৫টায় বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগের বাদী রাজমিস্ত্রী মাসুম মিয়া জানায়, বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকার শামসুল হক মিয়ার ৩ ছেলে সাগর, শরিফ ও সেলিম মিয়া দীর্ঘদিন ধরে উক্ত এলাকায়  অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বাড়ি সামনে মাদক ব্যবসা না করার জন্য বাধা নিষেধ করি। এ ঘটনার জের ধরে গত শুক্রবার বিকেল ৫টা উল্লেখিত মাদক ব্যবসায়ী ৩ ভাইসহ একই এলাকার মৃত সিরাজুল মিয়ার ছেলে শফিকুল, সেলিম মিয়ার স্ত্রী রেখা (৩০) ও শফিকুল মিয়ার স্ত্রী সোনিয়া আমাকে ও আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি সকল বিবাদীদের গালাগালি করতে নিষেধ করলে মাদক ব্যবসায়ী সাগর, শরিফ সেলিম ও শফিকুল আমার বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় হামলা কারিদের  বাধা দিতে গিয়ে আমি ও আমার স্ত্রী ও ভাগ্নে রক্তাক্ত জখম হই।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...