নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে মহানগর বিএনপির নানা কর্মসূচি পালন
৪৪ তম / শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে মহানগর বিএনপির নানা কর্মসূচি পালন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে তীব্র বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে খিচুড়ি বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মাহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃতে মহানগরের আওয়াতাধীন ২৭ টি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসুচি পালন করা হয়। শুক্রবার সকাল ৯টায় নগরীর মিশন পাড়া থেকে গাড়ি বহর নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের আয়োজনে অংশ নেয় সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু। পরে নগরীর ১৮,১৭,১৬,১৫,১৪,১৩,১২, ও ১১ নং ওয়ার্ডে নেতাকর্মীদের আয়োজনে রান্না করা খিচুড়ি বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। পরে মিশন পাড়াস্থ হোসিয়ারি সমিতির ভবনে এসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে জিউয়ার রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউ রহমানের জীবনী নিয়ে লেখা বইয়ের একটি স্টল উদ্বোধন করেন। পরে জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতাসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে রান্ন করা খিচুড়ি বিতরণ করেন।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান বলেন, জিয়াউর রহমান আমাদের জন্য রেখে গেছে উন্নয়নের রাজিনি ,রেখে গেছেন জাতীয়তাবাদ আরও রেখে গেছেন আমাদের দেশের মেহনতি মানুষ। জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব। আমরা যারা বিএনপি করি তারা সবাই জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারণ করেই রাজিনি করবো। আজকের এই বৈরি আবহাওয়া উপেক্ষা যারা,যারা আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।”এরপরে গাড়িবহর নিয়ে বন্দরের ২০,২১,২২,২৩,২৪,২৫,২৬সহ ২৭ নং ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে রান্না করা খিচুড়ি বিতরণ কর্মসূচিতে অংশ নেয় তারা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে এই কর্মসূচি পালন করেন মহানগরের নেতাকর্মীরা।এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,যুগ্ন আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন,সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা,সদস্য সচিব এড আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপির আরও অন্যান্য নেতাকর্মীরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...