নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   হাসিনার পালানোর এক বছর পূর্তিতে বিজয় র‍্যালী ঘোষণা – মামুন মাহমুদ
কর্মসূচী পালন / হাসিনার পালানোর এক বছর পূর্তিতে বিজয় র‍্যালী ঘোষণা – মামুন মাহমুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আজকের আনন্দ র‌্যালীকে আমরা বিজয় র‌্যালী হিসেবে ঘোষণা করেছি।

আজকের এই বিজয় জনমানুষের বিজয়, আজকের এই বিজয় গনতন্ত্রের বিজয়। গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘ ১৫ বছর জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে জুলুম, অত্যাচার, গুম, খুন সহ্য করে আমরা গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অবিচল ছিলাম। ২০২৪ সালের জুলাই মাসে আমাদের ১ দফা দাবী আদায়ের আহ্বানে সাড়া দিয়ে ছাত্র-জনতা আমাদের পাশে রাজপথে এসে দাড়িয়েছে এবং শেখ হসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে যেভাবে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে তেমনি করে জনগণ বিএনপির পাশে দাড়িয়ে সেই আত্মত্যাগকে আজ স্মরণ করছে। আজকের এই বিজয় র‌্যালী এটাই প্রমান করে জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসীবাদ আর ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোন ফ্যাসীবাদের জায়গা হবে না। গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজকেও আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আজকেও সংগ্রাম কতে হচ্ছে।

তিনি বলেন, আজকে দেখলাম কক্সবাজারে কি যেন একটা ষড়যন্ত্রের মিটিং হয়েছে। আপনারা খোঁজ করে দেখলে পাবেন সেখানে আমরা দেখেছি কক্সবাজারে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে যাতে আগামী নির্বাচনকে ভন্ডুল করা যায়। আমরা এই বিজয় র‌্যালী থেকে বলে দিতে চাই কোন ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাথায় রাখেনা। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে বার বার গনতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসীবাদকে বিতাড়িত কবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...