নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে আদালতের আদেশ অমান্য করে বসত বাড়ি দখল
জবরদখল / আড়াইহাজারে আদালতের আদেশ অমান্য করে বসত বাড়ি দখল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে বসত বাড়ি দখলের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবত ওই এলাকার মজম আলীর আলীর সাথে আমানুল্লাহ গং দের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। নালিশা সম্পত্তিতে কোর্টের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও শুক্রবার রাত তিনটার দিকে প্রতিপক্ষ আমানুল্লাহ গং দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে মজম আলীর বসতবাড়ির চতুর্দিকে বেদখলের লক্ষ্যে টিনের বেড়া স্থাপন করে অবরুদ্ধ করে ফেলে। ওই সময় মজম আলীর পুত্রবধু সুফিয়া বেগম টিনের শব্দ শুনে ঘর থেকে বাহির হইয়া তাদেরকে বাধা নিষেধ করিলে প্রতিপক্ষরা তাকে মারধর করে গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা জোরপূর্বক বসত করে প্রবেশ করে নগদ এক লক্ষ টাকা ও বসত ঘরের সামনে থাকা ১০ হাজার ইট লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে মজম আলীর স্ত্রী মরিয়ম বাদী হয়ে ৯ জনকে নামীয় আসামি করে শনিবার দুপুরে আড়াইহাজার থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মরিয়ম জানান রাতের বেলা আমাদের জায়গা দখল করে টিন দিয়ে বেড়া দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে দিয়েছে, রাস্তা না থাকায় আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না।অভিযুক্ত বাবুল অবরুদ্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার জানান, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...