নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সিআইডি কর্মকর্তা তদন্ত রির্পোটে বয়ান বদলে বীরমুক্তিযোদ্ধা অভিযোগ
অভিযোগ / সিআইডি কর্মকর্তা তদন্ত রির্পোটে বয়ান বদলে বীরমুক্তিযোদ্ধা অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  মামলার তদন্ত রির্পোটের বয়ান বদলে দেওয়ার ঘটনায় সিআইড কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছে বন্দরে  ভূক্তভোগী এক বীর মুক্তিযোদ্ধা।

গত ৪ আগস্ট বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বাদী হয়ে উল্লেখিত দফতরে এ অভিযোগ দায়ের করেন তিনি।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের গণমাধ্যমকে জানায়, আমার ভাই আক্তার হোসেন জাতীয় শিল্প সমিতির সাবেক পরিচালক আমানুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন তারেই ছোট  আক্তার হোসেন । সে মামলার তদন্ত করেন সিআইডির উপ পরিদর্শক গোপাল কুমার পাল। সে আমার কাছে তদন্তের জন্য বয়ান নেন এবং একটি কাগজে স্বাক্ষর নেন। কিন্তু সে আমার দেয়া বয়ান পাল্টে দিয়ে আদালতে মনগড়া বয়ান জমা দেন। এতে আমার মান সন্মান ক্ষুন্ন ও আদালতে ন্যায় বিচার কার্যে বাধা প্রদান করেন।

এছাড়াও স্থানীয় চাঁন মিয়া, কবির হোসেন ও সুলতান মিয়ার বয়ানও পাল্টে দেয় এ সিআইডি কর্মকর্তা। এছাড়া বিবাদী পক্ষের লোকদের স্বাক্ষি হিসাবে বয়ান আদালতে জমা দিয়ে বিচার কার্যকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চালান। আমি এ সিআইডির অপসারনসহ তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সিআইডি কর্মকর্তা গোপাল কুমারের মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধাসহ যারা বয়ান দিয়েছে তারা যে ভাবে বলেছে আমি সেভাবে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...