নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে অধিপত্য নিয়ে এক যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২
আড়াইহাজারে অধিপত্য নিয়ে এক যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাব্বির (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেরে প্রতিপক্ষ। লুটে নেয়া হয়েছে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন। এ ব্যাপারে র‌্যাব-১১ এর সদস্যরা অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে। মুমূর্ষূ অবস্থায় সাবিরবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।অভিযোগের উল্লেখ করা হয়, ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকার আলী হোসেন, মোক্তার, অলিউল্লাহ গংদের সঙ্গে একই গ্রামের আকলিমার বাড়ীর ভাড়াটিয়া সেলিম ও দিপালী দম্পতির ছেলে সাব্বিরের এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ঘটনার সময় সাব্বিরকে বালিয়াপাড়া বাজারে পেয়ে আলী হোসেন ও মোক্তার তার লেকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটে নেয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সংবাদ র‌্যাব-১১ কে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত সহোদর মোক্তার হোসেন ও সাহাদুল্লাহ কে আটক করে নিয়ে যায়। পরে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে আহত সাব্বিরের মা দিপালী বাদী হয়ে আজ সোমবার দুপুরে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আহত সাব্বিরের স্থায়ি বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাড্ডা গ্রামে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা হয়েছে। দুজন আসামী গ্রেফতার হয়েছে। অন্যদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...