নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ওসি বিরুদ্ধে মাদক ব্যবসায়ী সাংবাদ সম্মেলন করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা
অভিযোগ / ওসি বিরুদ্ধে মাদক ব্যবসায়ী সাংবাদ সম্মেলন করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ পুলিশ সুপারের  পুরস্কার ঘোষিত তালিকাভুক্ত মাদক সম্রাট পরিবারের পক্ষে থানা পুলিশ এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন এর সংবাদ প্রচার করে প্রশাসনসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি কুচক্রী মহল।

মাদক সিন্ডিকেট সংশ্লিষ্ট “মাদক দিয়ে ৫লাখ টাকা আদায়ের অভিযোগে বন্দরে ওসির বিরুদ্ধে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন” শিরোনামে ছবিযুক্ত  সংবাদটি গত ২১ আগস্ট স্থানীয় পত্রিকাগুলোতে পাঠায়। সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় পত্রিকার একাধিক উর্ধতন কর্মকর্তা মাঠ পর্যায়ের সাংবাদিকদের কাছে ফোন করে উক্ত সংবাদ সম্মেলন এর সত্যতা পাওয়া যায়নি। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সুচিয়ারবন এলাকার মৃত আমানউল্লাহর ছেলে বন্দর থানাসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় দুই ডর্জন মামলার আসামি তালিকাভূক্ত মাদক সম্রাট মতিউর রহমান (ব্লাক জনি)।

তার স্ত্রী বন্দর থানাসহ বিভিন্ন থানার একাধিক মাদক মামলার আসামি হাবিবা বেগম সম্প্রতি ১০ পিস ইয়াবাসহ বন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। জেল থেকে জামিনে এসে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলীসহ সেকেন্ড অফিসার এস আই মোঃ জলিল মন্ডল এর বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলন দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। কোথায় কখন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তা প্রকাশ করা হয়নি প্রেরিত সংবাদে। ভিত্তিহীন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদটি প্রচারকারী ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে মাদক সম্রাট পরিবারের রক্ষাকর্তা হিসেবে মোটা অংকের অর্থ নিয়ে ঐ সংবাদটি প্রচার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।  স্থানীয় পত্রিকাগুলোর কর্তৃপক্ষ সচেতন বিধায় ভিত্তিহীন সংবাদ সম্মেলনের সংবাদটি প্রকাশ না করে বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে। যদি প্রকাশ হতো তাহলে ঐ সংবাদ প্রচারকারীর আরও স্বার্থ হাসিলের সুযোগ পেত।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান,
বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী দম্পতি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য
ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। আমি এর র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
গত কয়েক দিন পূর্বে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট মতিউর রহমান জনী ওরফে ব্লাক জনী স্ত্রী নারী মাদক ব্যবসায়ী হাবিবা আক্তারকে গ্রেপ্তার হয়। পরে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...