নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বোর্ডের নীতিবহির্ভূত বাড়তি ফি আদায় করছে আনোয়ারা কলেজের অধ্যক্ষ
অনিয়ম / বোর্ডের নীতিবহির্ভূত বাড়তি ফি আদায় করছে আনোয়ারা কলেজের অধ্যক্ষ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজে  একাদশ  শ্রেণির ভর্তিতে অনিয়ম করে চারগুণ  টাকা বেশি নেওয়া হচ্ছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি শুরু হয়েছে৭ সেপ্টেম্বর থেকে।

আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫৮৫০ টাকা। শিক্ষার্থীরা প্রতিবাদ  করলে ভর্তি না করার ভয় দেখানো হচ্ছে।
একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা অনুযায়ী উচ্চমাধ্যমিক / সমমানের স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে সেশন চার্জ ও ভর্তি ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের মানবিক, ব্যাবসায় শিক্ষা ও বিজ্ঞান  বিভাগ  এমপিওভুক্ত। তাই নিতিমালা অনুযায়ী সর্বোচ্চ ১৫০০ টাকা নিতে পারবে।
তাছাড়া  এ কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল,  স্কুল এন্ড কলেজ,উচ্চমাধ্যমিক  কলেজ ও ডিগ্রি কলেজর উচ্চমাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪ অপমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে  তিন থেকে  পাঁচগুণ টাকা আদায় করা হচ্ছে। শিক্ষার্থীর পরিচয়পত্র, লাইব্রেরি চার্জ, সেশনচার্জ ও পরীক্ষার ফির জন্য অতিরিক্ত চাঁদা আদায় করার কারনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত ২৭ জুলাই এলাকাবাসী ও অভিভাবকগন  নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ কলেজের আর্থিক ও বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলীমা বসু জানান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন আমাদের কলেজটি সরকারী না আংশিক এমপিও ভুক্ত তাই ৫৮৫০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলীমা বসু আমাদের কোন তোয়াক্কা করেনা।  ওনি যা ইচ্ছা তাই করছে। বিভিন্ন কাজে আমাদেরকে  অসহযোগিতা করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...