নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ
কর্মী সভা / ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রধান অতিথি এড. সাখাওয়াত বক্তব্যে বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী বাহিনী জায়গা নেই। যারা দলের নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের দলে কোন স্থান নেই। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১ বছরের প্রায় ৬ হাজার নেতা কর্মীকে দলের শৃঙ্খলা বঙ্গের কারনে বহিষ্কার করা হয়েছে। তাই সকলে সাবধান হয়ে যান। কোন অপরাধীর বিএনপির রাজনীতি করার সুযোগ নেই।

প্রধান বক্তা এড. টিপু বক্তব্যে বলেন, দলের দূর সময়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে বিএনপির জন্য কাজ করছেন, আমাদের নেতা তারেক রহমান তাদের বিষয়ে আগে বিবেচনা করবেন। কোন সুসময়ের কুকিলকে তিনি সুযোগ দিবেন না। সুসময়ের কুকিলদের তৃণমূলের নেতা-কর্মীরা ভবিষ্যতে নেতৃত্বে চায় না। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কর্মী সমর্থকরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।

১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত এর সভাপতিত্বে এবং সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ। আলোচনা সভা শেষে ১৩নং ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা, আমলাপাড়া এলাকায় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রের অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...