নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ৪ গ্রামের সংঘর্ষেপুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ৭
গ্রেফতার / আড়াইহাজারে ৪ গ্রামের সংঘর্ষেপুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ৭
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান পাঁচটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী সাথে আগুয়ানদী, গহরদী, উচিৎপুরা ও রায়পুরা গ্রামবাসীর মধ্যে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের উপর হামলা চালায়। পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশের উপর হামলা ঘটনায় মামলা হয়েছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াইহাজার উপজেলার মরদাসাদী এলাকার লোকজন আগুয়ান্দি, গহরদী, রায়পুরা, উচিপুরা এলাকার লোকজনের উপর প্রভাব বিস্তার করে চলে। এনিয়ে এই মরদাসাদী গ্রামবাসীর সাথে আশপাশের গ্রামবাসীর মধ্যে বিভিন্ন সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। বুধবার মাগরিব নামাযের পর নুরু মিয়া নামে এক ব্যক্তি উচিতপুরা বাজারে একটি হোটেলে বসে চা নাস্তা করতে ছিলো। পুর্বশত্রæতার জের ধরে অতর্কিতভাবে মরদাসাদী থেকে আসা একদল দুবৃর্ত্ত ওই হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহুর্তের মধ্যেই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। এসময় তিনচারজন মিলে নুরু মিয়াকে হোটেল থেকে বের করে দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

এখবর দ্রুত নুরু মিয়ার স্বজনদের কাছে ছড়িয়ে পড়লে বাজারে থাকা স্বজনরা ধাওয়া দিলে দুবৃর্ত্তরা দ্রুত সটকে পড়ে। পরে আশপাশের লোকজন নুরু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে মাইকে ঘোষণা দিয়ে গহরদী, আগুয়ান্দী, উচিৎপুরা, রায়পুরা এলাকার শত শত নারী পুরুষ মরদাসাসাদী গ্রামের দিকে দিকে আসতে থাকে। আক্রমন ঠেকাতে মরদাসাদী লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মরদাসাদীর গ্রামের লোকজন জড়ো হয়ে অবস্থান নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে ইটপাটকেল নিক্ষেপ। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়ে সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করছেন। এক পর্যায়ে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। থানার ওসির ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছালে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।এদিকে পুলিশের হামলার ঘটনায় থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনতে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাদিরদিয়া এলাকার সিয়াম মিয়া (২০), উচিৎপুরার তানভির হোসেন (১৯), একই এলাকার ইমরান হোসেন (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭) ও মরদাসাদীর গ্রামের মাসুদ মিয়া (২১) ছোট বালাপুরের বিজয় মিয়া (২০)। এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মরদাসাদীর সাথে আশপাশের গ্রামগুলোর সাথে বিরোধ চলছে। আজকেও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...