নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন
র‍্যালি / শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। শনিবার (৮ নভেম্বর) বিকালে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে সাইনবোর্ড হয়ে আবার জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালির শুরুতে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি রণাঙ্গনে যুদ্ধও করেছেন। পরবর্তীতে ১৯৭৫ সালে দেশের ক্রান্তিকালে তিনি হাল ধরেন।”

তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে আমি সোনারগাঁওয়ে কাজ করি এবং এই এলাকার মানুষের উষ্ণ ভালোবাসায় আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার গভীর থেকে আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে যতদিন বেঁচে আছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। যত অন্যায়, অপরাধ, সেগুলো আমরা মোকাবিলা করব। মানুষের প্রত্যাশা পূরণে আমরা জীবন বাজি রেখেও স্বৈরাচারের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি, তেমনি করে মানুষের পাশে কাজ করব।”

ফতুল্লাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, যেভাবে আমার পাশে থেকে কাজ করেছেন, আমার উপর আস্থা রেখে যেভাবে কাজ করছেন, আমি চিরকৃতজ্ঞ, আমার পরিবার কৃতজ্ঞ। এই ঋণ পরিশোধের চেষ্টা করব ইনশাআল্লাহ।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে আমরা কাজ করব। যেহেতু মনোনয়ন এখনও চূড়ান্ত নয়, যারা মনোনয়ন প্রত্যাশী, তারা ধানের শীষের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক। দল যখন চূড়ান্ত মনোনয়ন দেবে, ভেদাভেদ থাকবে না, সবাই আমরা বিএনপি, সবাই আমরা ধানের শীষ। এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা কাজ করব।”

তিনি আরও যোগ করেন, “যেহেতু বিএনপি একটি বড় দল, এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করেন। তাদেরকে আপনারা সবাই সম্মান করবেন। আপনারা তাদেরকে স্বাগত জানাবেন। আপনাদের নিয়ে যদি তারা গণসংযোগ করতে চায়, আপনারা গণসংযোগ করবেন, আমার পক্ষ থেকে সেটার অনুমতি দিয়ে দেওয়া হলো। ফাইনাল যখন হবে সবাই একসাথে কাজ করব। সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান দেব। দলের ঐক্য খুবই প্রয়োজন। কারো বিরুদ্ধে কটূক্তি করবেন না। কেউ কটূক্তি করলে উত্তর দেবেন না।”

র‍্যালিতে উপস্থিত ছিলেন, মাজেদুল ইসলাম, জিএম সাদরিল, এসএম আসলাম, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, রওশন আলী,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসন আলী, এডভোকেট খন্দকার মো আকতার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...