নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   যানজট নিরসনে স্বেচ্ছাসেবকদের ওপর হামলা নিন্দনীয়   মাসুদুজ্জামান মাসুদ
প্রতিবাদ / যানজট নিরসনে স্বেচ্ছাসেবকদের ওপর হামলা নিন্দনীয়   মাসুদুজ্জামান মাসুদ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নিঃস্বার্থভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের ওপর হামলার ঘটনাকে নিন্দনীয় ও অগণতান্ত্রিক আচরণ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা ক্রীড়ানুরাগী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার ৯ অক্টোবর হামলার শিকার যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।  স্বেচ্ছাসেবকদের নির্ভয়ে ও অবিচল থেকে জনগণের সেবায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহবান জানিয়ে বলেন, হামলাকারীদের চিহ্নিত করে  দ্রুত আইনের আয়তায় আনতে হবে।
এসময় মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন, এই শহরের মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছে। তাদের ওপর হামলা মানেই জনসেবার ওপর হামলা। আমি ব্যক্তিগতভাবে তাদের পাশে আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করব।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ সর্বপ্রথম নেন মাসুদুজ্জামান মাসুদ। তাঁর এই উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্বেচ্ছাসেবকরা ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করে আসছেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংগঠনও এই কার্যক্রমে যুক্ত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...