নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   মহান বিজয় দিবস উদযাপনে জামায়াতে ইসলামীর আলোচনা সাংস্কৃতিক সন্ধ্যা
আলোচনা সভা / মহান বিজয় দিবস উদযাপনে জামায়াতে ইসলামীর আলোচনা সাংস্কৃতিক সন্ধ্যা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ১৯৭১ সালে যে বিজয় অর্জিত হয়েছিল, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে সেই বিজয়ের সুফল সাধারণ মানুষ পায়নি। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বিজয়ের পরও দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। বিজয় দিবসের শিক্ষা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​তিনি আরও বলেন, একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়তে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। কোরআনের আইন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো: মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ​সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। ​

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শিহরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, জামায়াত নেতা সাঈদ তালুকদার, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা কামাল উদ্দিন এবং বন্দর দক্ষিণ থানার আমীর আব্দুল হাই জাফরী থানা আমির খলিলুর রহমান টিটু, মুজিবুর রহমান শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​পরবর্তিতে দ্বিতীয় পর্বে মাগরিব নামাজের পর বিভিন্ন শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং যেখানে সহস্রাধিক দর্শনার্থী তা উপভোগ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...