নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   সাহিত্য   রুপালি রঙ তার কী মায়াবী রোদের আলো || রোদের ছবি আঁকি……আহমেদ বাবলু
রুপালি রঙ তার কী মায়াবী রোদের আলো || রোদের ছবি আঁকি……আহমেদ বাবলু
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

রুপালি রঙ তার কী মায়াবী রোদের আলো|

রোদের ছবি আঁকি……আহমেদ বাবলু

ভোরের বেলার রোদ দেখেছো ? রুপালি রঙ তার কী মায়াবী রোদের আলো কী যে চমৎকার ! এই রোদটা খুব বেশি নয় অল্প সময় থাকে এই আলোতেই হাজার পাখি কিচির মিচির ডাকে।

রোদের বয়স বেড়ে গেলেই পাল্টাবে সে ঠিক সোনালি রোদ তাকেই বলে মুখখানি ঝিকমিক ঘর ছেড়ে সব বাইরে আসে মানুষ দলে দলে কেউ চলে যায় বিদ্যালয়ে কেউবা কাজে চলে।

দুপুর রোদ তো রেগেই আগুন যায় না বশে রাখা তাপ কমাতে মাথার উপর জোরসে ঘোরে পাখা অমন রোদে সবায় যখন যন্ত্রণাতে কাঁদে আম্মু তখন ভেজা কাপড় শুকাতে দেন ছাদে।

শেষ বিকেলের রোদের ছবি কী যে অপরূপ তার উপমা দিতে চেয়ে শিল্পীরাও চুপ পশ্চিমের ওই গোধূলি রোদ বিস্ময়ে মন ভরায় সকল রোদের ছবি আঁকি আমি আমার ছড়ায়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১