নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   লীড নিউজ   জারা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২ জন
না'গঞ্জে একের পর এক বিস্ফোরণ / জারা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ ১২ জন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জারা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট এলাকায় ঘটনাটি।

ঘটনায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, উপজেলার মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

ফায়ার সর্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, পাওয়ার প্লান্ট এর ভিতরের ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে যায়। এসময় কোন এক ভাবে আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ১২ জন দগ্ধকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যান।

এদিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখানে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...