নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে শালিসের কথা বলে ডেকে নিয়ে মাতাব্বরকে হত্যার চেষ্টার অভিযোগ
আড়াইহাজারে শালিসের কথা বলে ডেকে নিয়ে মাতাব্বরকে হত্যার চেষ্টার অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে শালিসি বৈঠকের কথা বলে মোঃ জামির হোসেন (৪০) নামে এক মাতাব্বরকে রাতের আঁধারে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর রাত ১১টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ গ্রামে। পরে বুধবার (১৬ নভেম্বর) এ বিষয়ে ঘটনার সময়ের একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ এ বিষয়ে তদন্তে মাঠে নামে।ঘটনার বিবরণে জানা যায় যে, ওই সময় পার্শ্ববর্তী নোয়াদ্দা গ্রামের মৃত কলুমুদ্দিনের ছেলে মাতাব্বর মোঃ জামির হোসেনকে সামাজিক খূঁটিনাটি বিষয়ে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে একটি শালিসি বৈঠকের কথা বলে ডেকে নেয় প্রতিপক্ষ রিপন, আলাল, কবির ও তাদের ১০/১২ জন সহযোগি। তারা জামির হোসেনকে দেয়াবৈ গ্রামের সাদত আলীর বাড়ীতে নিয়ে রশি দিয়ে হাতÑপা বেঁধে উলঙ্গ করে মাটিতে শুইয়ে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে এবং শ্বাসরোধে করে হত্যার চেষ্টা করে। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে হত্যাচেষ্টাকারীদের হাত থেকে উদ্ধার করেন। সন্ত্রাসীরা ঘটনার সময় নির্যাতনের চিত্র নিজেরাই ভিডিওতে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হলে এ বিষয়ে এলাকাবাসি ফুঁসে উঠেন এবং এলাকায় এমন ঘটনার প্রতিবাদের ঝড় ওঠে। এ ব্যাপারে নির্যাতিত মাতাব্বর মোঃ জামির হোসেন বাদী হয়ে বুধবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, পুলিশ ঘটনা সম্পর্কে জানার পর অভিযুক্তদেরকে গ্রেফতারে মাঠে নেমেছে। তাদেরকে অতিস্বত্ত¡র গ্রেফতার করে কোর্টে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...