নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জাতীয়   জঙ্গিদের চেয়ে র‍্যাব এখন আরও স্মার্ট: ডিজি
জঙ্গিদের চেয়ে র‍্যাব এখন আরও স্মার্ট: ডিজি
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিদের চেয়ে র‍্যাব এখন আরও অনেক বেশি স্মার্ট।সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।র‍্যাব মহাপরিচালক বলেন, সবকিছু বিবেচনা করে পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। তেমন কোনো নাশকতার শঙ্কা নেই।এম খুরশীদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আছে।৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরনের হুমকি কিনা- এমন প্রশ্নে র‍্যাব ডিজি বলেন, জঙ্গিরা যত স্মার্টই হোক না কেন? আমার র‍্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র‍্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। ওরা যত স্মার্টই হোক, কোনো ধরনের সফলতা পাবে না। র‍্যাব মহাপরিচালক বলেন, সব ধর্মের, সব বর্ণের মানুষ যেন তাদের সব ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। গত ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে এই পূজা। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের মতো এ বছরও র‌্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গত ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করেছে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য র‌্যাব ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে।র‍্যাব মহাপরিচালক বলেন, নাশকতা ও হামলা মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স-এর কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, যেকোনো পরিস্থিতিতে র‌্যাব এয়ার উইং-এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে। র‌্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসমূহে মনিটরিং করা হচ্ছে। সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। সব মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরসমূহে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...