নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপির সমাবেশে ট্রাক না গাড়ি  মালিকের হাত পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা
বিএনপির সমাবেশে ট্রাক না গাড়ি  মালিকের হাত পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যেতে গাড়ি দিতে রাজি না হওয়ায় ট্রাক মালিক মালিক সবির হোসেনের (৪৬)  হাত পা ভেঙ্গে দিল স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত ট্রাক চালকের স্ত্রী বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সকাল সাড়ে ৭টায়  তুলার ট্রিপ নিয়ে কুমিল্লা যাওয়ার পথে নয়ামাটি ভাংতি এলাকায় পৌছলে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তার ট্রাক আটকিয়ে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে সবির হোসেনের ডান হাত ও বাম পা ভেঙ্গে দেয়।  তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালকে পরিবার জানায়, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যাবার জন্য বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি রানীঝি এলাকার মিনি ট্রাকের মালিক সবির হোসেনকে ট্রাক দেয়ার জন্য চাপ প্রয়োগ করে, তিনি ট্রাক দিতে রাজি না হওয়ায় বিএনপি দলীয় সন্ত্রাসী ও নয়ামাটি এলাকার হাসান ও তার সাঙ্গপাঙ্গরা বেধরক পিটিয়ে ট্রাক মালিক সবির হোসেনের ডান হাত ও বাম পা ভেঙ্গে দিয়েছে । এ ঘটনায় আহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ১। বাপ্পি (২৫), পিতাঃ হাসান, ২। হাসান (৫০), ৩। মনির (৩৮), ৪। সাত্তার (৫৫), সর্বপিতাঃ মৃত আমান বেপারী, ৫। মোবারক (২৮), পিতাঃ জাহাঙ্গির, ৬। ইয়ানবী (৩২), পিতাঃ কাদির, সর্বসাং-নয়ামাটি, ৭। ইব্রাহিম (৫০), পিতাঃ মৃত ওমর বেপারী, ৮। জাকির (৩০), পিতাঃ ঈমান উদ্দিন, ৯। ইসমাইল (৩২), ১০। আশরাফুল (২৪), উভয় পিতাঃ ইব্রাহিম, সাং-মালামত রানিঝি, সর্ব থানাঃ বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ  করা হয় , সবির হোসেন মিনি ট্রাকের মালিক ও নিজেই ট্রাক চালিয়ে থাকেন। ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ উপলক্ষে ট্রাক দিতে হবে বলে শুক্রবার বিবাদী হাসান চাপ প্রয়োগ করে। তখন সবির হোসেন ট্রাক দিতে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি তুলার ট্রিপ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নয়ামাটি ভাংতি পৌছলে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তার ট্রাক আটকিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এর প্রতিবাদ করলে তাকে ট্রাক থেকে নামিয়ে বিবাদী হাসানের নির্দেশে অন্যান্য বিবাদীরা হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে সবির হোসেনের ডান হাত ও বাম পা ভেঙ্গে দেয় এবং সাথে থাকা ব্যবসায়িক ২ লক্ষ টাকা ও একটি ২৫ হাজার টাকা মূল্যমানের স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে উদ্ধার করে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযোগের পরেই বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে নয়ন নামে এক যুবককে আটক করেছে। আটক হওয়া নয়ন নয়ামাটি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক বলেন, এঘটনায় বন্দর থানায় মামলা নেওয়া হয়েছে এবং আশামিকে গ্রেফতার করা হয়েছে বাকিদেরও গ্রেফতারের অভিযান চলমান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...