নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   রাজনীতি   প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে-মন্ত্রী গাজী
প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে-মন্ত্রী গাজী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইস বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেনঞ্জ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। যে কোনো খেলা হলে তিনি সময় পেলেই দেখতে চলে যান। বাংলাদেশের সব খেলার মান অবশ্যই আরও উন্নতি হবে।
মন্ত্রী বলেন, এ ধরনের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরও প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে।
ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মো. মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আব্দুল মালেক প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...