নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মাঠ করেছি, খেলার পরিবেশ ও জাতীয় খেলোয়ার তৈরীতে এগিয়ে আসতে হবে – মেয়র আইভী
মাঠ করেছি, খেলার পরিবেশ ও জাতীয় খেলোয়ার তৈরীতে এগিয়ে আসতে হবে – মেয়র আইভী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছে, নারায়ণগঞ্জে খেলাধূলার ঐতিহ্য ফিরিয়ে আনতেন সকলকে এগিয়ে আসতে হবে। খেলাধূলার চর্চা ও খেলোয়ার তৈরীতে সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় খেলার মাঠ তৈরী করেছে। প্রতিটি এলাকায় খেলাধূলার পরিবেশ করে দিতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই জাতীয় খেলোয়ার তৈরীতে নারায়ণগঞ্জ বিগত সময়ের ঐতিহ্যে ফিরে আসুক।  উল্লাস সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের আয়োজনে ” উল্লাস কাপ ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এসব কথা বলেন। ৯ ডিসেম্বর  শুক্রবার বিকালে শহরের  শেখ রাসেল নগর পার্ক মাঠে
উল্লাস কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  দিনার একাদশ ২-১ গোলে কুদরত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন বিজয়ী দল ডিনার একাদশ ও রানারআপ কুদরত একাদশের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়ারদের ম্যাডেল পরিয়ে দেন মেয়র আইভী।
এসময় উল্লাস সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সভাপতি জি এম কুদরত উল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার সঞ্চালয়নায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথি ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, জেলা আওয়ামী লীগ নেতা আদিনাথ বাসু , আলহাজ্ব জাহাঙ্গীর আলম , মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত ও প্রমুখ ।  এসময় উল্লাস সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিথ ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...