নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   চার বছর কোথায় ছিলেন ?  | ভোট পেতে হোন্ডা বাহিনী চাইনা বলছেন – মেয়র আইভী
চার বছর কোথায় ছিলেন ?  | ভোট পেতে হোন্ডা বাহিনী চাইনা বলছেন – মেয়র আইভী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচন সামনে আসায় অনেকে অনেক কথা বলছেন। খান বাহিনী চাই না , হোন্ডা বাহিনী চাই না , অমুক বাহিনী চাই না বলছেন । এই চারবছর কী করলেন ? এই চার বছর কোথায় ছিলেন ? ত্রিশ বছর যাবৎ এই শহরকে জিম্মি করে রেখেছেন? এখন নির্বাচনে ভোট পাওয়ার আশায় আপনাদের টনক নড়েছে। তাই এসব কথা বলছেন।  ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমরা তো নারায়ণগঞ্জে প্রজা । রাজার রাজত্ব আমরা মেনে নিয়েছি । আমরা নীরিহ প্রজা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠি , দুয়েকটা কথা বলার চেষ্টা করি । যেমন এইখানে দুয়েকজন বলে গেলেন । দুঃখ , কষ্ট যখন বিশাল আকারে হয়ে যায় তখন প্রতিবাদস্বরূপ কিছু বলে ফেলি । নাহলে আপনাদের কর্তৃত্ব আর নেতৃত্ব মেনে নিয়েই নারায়ণগঞ্জের মানুষ চলছে । ‘
তিনি আরও বলেন , ‘ ভবিষ্যতে নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা জানি না । নামও পরিবর্তন হয়ে যেতে পারে । নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ওসমান নগরী হলে বোধহয় বেশি ভালো হতো । এইযে এত অত্যাচার , অবিচার , অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীই রুখে দাঁড়িয়েছে । কারণ দীর্ঘদিন যখন রাজা অত্যাচারী হয়ে উঠে তখন প্রজারাও শক্তিশালী হয়ে ওঠে । প্রজারা যে নারায়ণগঞ্জে শক্তিশালী হয়ে উঠেছে তা দেখেছেন ।  হকার ইস্যুতে সংঘাত প্রসঙ্গ টেনে তিনি বলেন , ‘ নারায়ণগঞ্জের নগরী হকারের নগরী । ২০১৮ সালের ১৬ জানুয়ারির কথা মনে আছে নিশ্চয়ই । সেদিন অনেকেই আহত হয়েছিলেন । সেদিন গুলি করা হয়েছিল , সেদিন আমার মৃত্যু হতে পারতো । আমার কিছু অকুতভয় কর্মী মানবঢাল তৈরি করে আমাকে বাঁচিয়েছিল ।
এই ঘটনায় পুলিশ রিপোর্ট দিয়েছে , অস্ত্রধারী শাহ্ নিজামের অস্ত্র দেখেছে কিন্তু অস্ত্রটি লাইসেন্স করা , আপাতত ওনাকে পাওয়া গেল না বিধায় , ওনার সাক্ষাৎকার নেওয়া গেল না বিধায় , ওনাকে অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হলো । এই রিপোর্ট দিয়েছে গত তিনদিন আগে । আমরা এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি দেবো । আমরা দুই বছর ঘুরেছি , মামলা নেয় নাই । পরে হাইকোর্টের থেকে আদেশ নিয়ে মামলা করেছি । ‘
আইভী বলেন , ‘ নারায়ণগঞ্জ শহর ঐতিহ্যবাহী শহর । সোনারগাঁয়ে ছিল বাংলার রাজধানী । পাটের জন্য বিখ্যাত ছিলাম । ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতি , লেখাপড়া , খেলাধুলায় নারায়ণগঞ্জ এগিয়ে ছিল । বিগত ত্রিশ – চল্লিশ বছর যাবৎ আমাদের পরিচয় আমরা সন্ত্রাসের নগরী । এই পরিচয়ে পরিচিত হতে চাই না । আমরা আমাদের জামদানি , পাট , বিসিক নগরীর জন্য বিখ্যাত । ব্রিটিশ বিরোধী আন্দোলন , ছয় দফার আন্দোলন এই নারায়ণগঞ্জ থেকে হয়েছে । এই জেলায় প্রথম মিটিং হয় আওয়ামী লীগের । এইসব ঐতিহ্য আমরা এগিয়ে নিতে চাই । সিটি মেয়র বলেন , ‘ আমরা আমাদের নিজস্বতা নিয়ে এগিয়ে যেতে চাই । আমরা কোন রাজার রাজত্ব মেনে নেবো না । একসাথে অনেক কিছু করতে পারবেন , অনেক নাম কামাতে পারেন কিন্তু আপনাদের রাজত্ব আমরা মেনে নেইনি , নেবোও না । ‘
ব্যবসায়ীদের ভয় না পাওয়ারও আহ্বান জানান তিনি সাপ্তাহিক ‘ বিষের বাঁশী ‘ পত্রিকার ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পত্রিকাটির সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক ) । আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী , ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ , মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম , নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড . ফজলুল হক রুমন রেজা , দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ , মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো . মাসুদুজ্জামান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...