নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   খামারের গরুর ঘাস কাটাকে কেন্দ্র তিন জনকে কুপিয়ে জখম
খামারের গরুর ঘাস কাটাকে কেন্দ্র তিন জনকে কুপিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের যাত্রামুড়ায় গরুর খামারের ঘাস কাটাকে কেন্দ্র করে রূপগঞ্জ যাত্রামুড়া এলাকার আরফাত এগ্রোর দুই কর্মচারী ও এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম বেয়াকুর বসন্ত বিলাস‌ সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি সোনারগাঁও এলাকায় সংঘটিত হওয়ায় রাতে আরাফাত এগ্রোর পরিচালক মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। আরাফাত এগ্রোর পরিচালক মতিউর রহমান জানান, তার পরিচালনাধীন আরাফাত এগ্রোর গরুর খামারের ঘাসের জন্য বসন্ত বিলাস সংলগ্ন একটি সরকারি জায়গায় ঘাস কাটতে যায় শাওন ও টিটু নামের কর্মচারীরা। এসময় আমির আলীর ছেলে আমজাদ, নাজমুল, সাইফুল ইসলাম, মেহেদী, জুয়েল, নাঈম, নুরুজ্জামানরা তাকে বাঁধা দিয়ে তাদেরকে মারধর করতে থাকে। পরে শাওন ও টিটু আমার ভাগিনা রাফসার হোসেন রাব্বিকে ফোনে বিষয়টি জানালে আমার ভাগিনা রাব্বি এগিয়ে আসলে তাকেও মারধর শুরু করেন। এসময় শাওনের হাতে থাকা ঘাস কাটার কাঁচি ছিনিয়ে নিয়ে আসামী আমজাদ, সাইফুল, জুয়েল, নাজমুল আরো অনেকে শাওনের মাথায় ও টিটুর হাতে কুপ দেয় । এসময় আমার ভাগিনা রাফসার হোসেন রাব্বি এগিয়ে আসলে তাকেও কুপাতে থাকে। পরে রাব্বি মাটিতে লুটিয়ে পড়লে তারা তার ডান পায়ের রগ কর্তন করে ফেলে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন , এ ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...