নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সংস্কৃতি   জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন সিনিয়ন সাংবাদিক আবদুস সালাম
জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন সিনিয়ন সাংবাদিক আবদুস সালাম
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৬৫তম জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন নারায়নগঞ্জের বিশিষ্ট, সিনিয়ন সাংবাদিক আবদুস সালাম। ২২ জানুয়ারী রাত আটটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিউজরুমে কেক কেটে সহকর্মীরা শুভেচ্ছা জানিয়ে আবদুস সালামের জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, মানবজমিনের সিনিয়র রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, বিএফইউজের কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন পন্টি, দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ আবু আল আমিন খান মিঠু, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার জিয়া খান,নারায়নগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, কালের কন্ঠের রিপোর্টার দিলীপ মন্ডল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার হাসান উল রাকিব, সহ অনেকে উপস্থিত ছিলেন ।

এসময় সিনিয়র সাংবাদিক আবদুস সালামকে জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা। সাংবাদিক আবদুস সালাম ১৯৫৮সালে ২২ জানুয়ারী নারায়নগঞ্জের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম চাঁন্দ মিয়া একজন বিশিষ্ট পাট ব্যবসায়ী ছিলেন। ৫ভাই দুই বোনের মধ্যে আবদুস সালাম ষষ্ঠ। বড়ো ভাই কাশেম হুমায়ুন দেশের একজন খ্যাতিমান সাংবাদিক। তিনি দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক।
আবদুস সালাম ১৯৯৮সালে দৈনিক রুপালীর নারায়নগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর আগে তিনি দেশের বৃহত্তম পাটকল আদমজী জুট মিলের একজন কর্মকর্তা হিসেবে ২০বছর চাকুরী করেন। ২০০১ সাল থেকে তিনি এটিএন বাংলার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে এখন পর্যন্ত এ চ্যানেলে কর্মরত থাকার পাশাপাশি এটিএন নিউজেও কাজ করছেন। পাশাপাশি তিনি বর্তমানে দৈনিক বাংলার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আবদুস সালাম দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর এবং অর্থনীতি প্রতিদিনে কাজ করেন।
আবদুস সালাম নারায়নগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়নের পরপর দুইবার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি নারায়নগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য । এছাড়াও তিনি নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য, নারায়নগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটের গভনিং বডির সদস্য। আবদুস সালাম বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান। শিক্ষা ও সাংবাদিকার পাশাপাশি তিনি সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন। তিনি লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটির সাবেক সভাপতি এবং বর্তমানে লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের রিজিওন চেয়ারম্যান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...