নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সাক্ষাৎকার   রসায়নে নোবেল পেলেন ৩ জন
রসায়নে নোবেল পেলেন ৩ জন
  সাক্ষাৎকার || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন জন। ‘ক্লিক’ রসায়ন ও বায়োর্থোগোনাল রসায়নে অন্যন্য অবদানের জন্য বুধবার রয়েল সুইডিশ একাডেমি নোবেল বিজয়ী হিসেবে ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, তারা ‘ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এটিকে ব্যবহার করা শুরু করেছেন। কোষের স্বাভাবিক রসায়ন ব্যাহত না করেই জীবের বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া ঘটে…।’ পুরস্কার বিজয়ীদের সম্পর্কে বলা হয়েছে, ‘শার্পলেস এবং মেলডাল রসায়নের একটি কার্যকরী ফর্মের ভিত্তি স্থাপন করেছে – ক্লিক রসায়ন- যেখানে আণবিক বিল্ডিং ব্লকগুলি দ্রুত এবং দক্ষতার সাথে একত্রিত হয়। বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এর ব্যবহার শুরু করেছেন।’ ক্যারোলিন আর বার্তোজি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, মর্টেন মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে এবং কে. ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চে কর্মরত রয়েছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তাদেরকে এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...