নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   ইরানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
ইরানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

উত্তর-পশ্চিম ইরানে বুধবার ভোররাতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। অঞ্চলটির গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ান বলেছেন, ‘পশ্চিম আজারবাইজান প্রদেশে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানা ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’তিনি বলেছেন, ভূমিকম্প ও আফটারশকগুলোর কারণে ‘১২ টি গ্রামের ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।’
রাষ্ট্রীয় টেলিভিশন রাত ৩টা ৩০ মিনিটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দোকান এবং ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ প্রচার করেছে। জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সালমাস এবং খোয়া শহরের কাছে ‘কিছু গ্রামে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...