নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশ্ব জুড়ে   দুর্ঘটনার উদ্ধার কাজের সময় অ্যাম্বুল্যান্সে গাড়ির ধাক্কা, নিহত ৫
দুর্ঘটনার উদ্ধার কাজের সময় অ্যাম্বুল্যান্সে গাড়ির ধাক্কা, নিহত ৫
  বিশ্ব জুড়ে || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ভারতের মুম্বইয়ে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছিলো। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স। ঠিক ওই সময় দ্রুতগতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয়। এতে উদ্ধারকর্মীসহ পাঁচ জন নিহত হন। আহত হয়েছেন ১৩ জন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি যাওয়ার সমুদ্রতীরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল অ্যাম্বুল্যান্স। রাস্তার এক পাশে অ্যাম্বুল্যান্স রেখে তাতে তোলা হচ্ছিল আহতদের। হঠাৎ দ্রুত গতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্স এবং আশপাশে দাঁড় করানো কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক উদ্ধারকর্মীসহ পাঁচ জন মারা যান। আহত হন ১৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে, দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...