নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর  ৬ জনককে পিটিয়ে আহত
মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর  ৬ জনককে পিটিয়ে আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,বুধবার (২২ ফেব্রুয়ারী) রাত পৌনে সাতটার দিকেউ পজেলার আড়াইহাজার পৌরসভাধিন মুকুন্দী এলাকায়।মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, বুধবার সন্ধ্যায় বিশ্বনবী একাডেমী কিন্ডার গার্টেন সংলগ্ন সবুজের টং দোকানের সামনে তার পুত্র নূর হোসেন এর সাথে কলা ক্রয় করা নিয়ে সবুজ এর তর্কবিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে কৃষ্ণপুরা এলাকার সবুজ,রফিক এর নেতৃত্বে প্রায় ২০/২২ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির টিনের বেড়া কুপিয়ে ভিতরে প্রবেশ করে লাঠি ও হকিষ্টিক দিয়ে দুই বছরের শিশু,নারী ও স্কুলে পড়ুয়া শিশুকে আহত করে। পরে তারা ঘরে ঢুকে আলমারি সহবি ভিন্ন আসবাবপত্র ভাংচুড় করে স্বর্ণালংকার সহ কয়েক লাখ টাকার মালামাললুট করে নিয়ে যায়। এ সময় নূর হোসেনকে কাঁচি দিয়ে জবাই করার চেষ্টাকরে বলেও তিনি জানান। হামলায় আহতরা হলেন মুক্তিযোদ্ধা লাল মিয়ার স্ত্রীনা সরিন আক্তার (৫০), পুত্র নূর হোসেন(২৬),পুত্র বধূ নিলুফা(২৫)নরিতা(২০),নাতি শিশু আয়াজ (২) ও অপূর্ব(১৩)। আহতদের আড়াইহাজারউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে টংদোকানদার সবুজ জানান,কলা ক্রয়কে কেন্দ্র করে নূর হোসেন তাকে মারপিট করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা লাল মিয়া ১৩ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...