নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে সংঘর্ষে পৃথক স্থানে নারীসহ ২০ জন আহত
আড়াইহাজারে সংঘর্ষে পৃথক স্থানে নারীসহ ২০ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ও মাহমুদপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে সম্পত্তি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ কম পক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা গুলো ঘটেছে শুক্রবার (২৪ ফেব্রæয়ারী ) দুপুরে।
জানা গেছে, উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া এলাকায় শহিদ মিয়ার মালিকানাধীন ১০০ বছরের দখলীয় একটি জায়গা বলপূর্বক জবরদখল করতে যান ওই গ্রামের বেতের, জয়নাল, আল আমিন ও দীন ইসলাম গং। এতে বাধা দেন শহিদের পক্ষ। ফলে শহিদ (৪৫) সহ তার মা পিয়ারা বেগম (৬৫) ও ছেলে মামুন (২০) কে পিটিয়ে গুরুতর আহত করে তারা। এ সময় মারপিটে পিয়ারা বেগমের বাম হাতের হাড় ভেঙ্গে যায়। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে একই দিনে মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় বাতেন গ্রæপ এবং মোসলেম গ্রæপের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৬ থেকে ১৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন- বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোরাবসহ আরও অনেকে। এদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...